রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ | আই নিউজ বিডি

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

ঠাকুরগাঁও রুহিয়া উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পার্থ বর্মন..
Eidok-এ শেয়ার
রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
ছবি: সংগৃহীত

(২৩) নামে এক যুবক ঘটনা স্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই

আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের

দিকে উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজার এলাকায় এ

দুর্ঘটনা ঘটে। নিহত পার্থ বর্মন ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া

গ্রামের গোপাল চন্দ্র বর্মনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ভারত চন্দ্র

বর্মনের ছেলে সৌরভ চন্দ্র বর্মন (২২) ও ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাকেশ বর্মন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢোলারহাট বাজার এলাকায় শস্যবাহী

একটি ট্রাক্টর (মাহিন্দ্রা) ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের

মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পার্থ বর্মন ঘটনাস্থলেই

নিহত হন। দুর্ঘটনায় সৌরভ ও রাকেশ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত

দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে

নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর

তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল

কলেজ হাসপাতালে পাঠান। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)

বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঠাকুরগাঁও সদর

হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায়

জড়িত মাহিন্দ্রা গাড়িটি রুহিয়া থানায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন

পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া

হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views