ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা হাসপাতালটিতে অবস্থান করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ছুটি অনুমোদন না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (TFPA) রিনা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়ানোর আশ্বাস দেন।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতাল ত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'Eye News BD' app
Comments 0