নিয়ামতপুর নাশকতা মামলায় আ.লীগের আইন সম্পাদক গ্রেপ্তার

নওগাঁয় নিয়ামতপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের আইন সম্পাদক গ্রেপ্তার হয়েছে।..
Eidok-এ শেয়ার
নিয়ামতপুর নাশকতা মামলায় আ.লীগের আইন সম্পাদক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন দেওয়ানকে (৫৪) গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

রবিবার (২০এপ্রিল) রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান। আব্দুল মতিন দেওয়ান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন দেওয়ানের ছেলে। তিনি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকপদে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার ওসির নির্দেশে এসআই চাঁদ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মতিন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ রাজনীতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 45 ভিউ উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন রাজনীতি উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 32 ভিউ বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী রাজনীতি বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 64 ভিউ শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ রাজনীতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 78 ভিউ গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 ভিউ গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনীতি গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 ভিউ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি রাজনীতি আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 ভিউ