নিজস্ব প্রতিবেদক :
বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট, বিয়ানীবাজারসহ দেশের বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ঢাকার বাড্ডা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য ও পরবর্তী কার্যক্রম পুলিশ পরবর্তীতে জানাবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0