ডাক্তার না হয়েও শিশুর অপারেশন, শেরপুরে থানায় অভিযোগ | আই নিউজ বিডি

শেরপুর

ডাক্তার না হয়েও শিশুর অপারেশন, শেরপুরে থানায় অভিযোগ

****
Eidok-এ শেয়ার
ডাক্তার না হয়েও শিশুর অপারেশন, শেরপুরে থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

ডাক্তার না হয়েও শিশুর অপারেশন, শেরপুরে থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে পাঁচ বছরের এক শিশুর লিঙ্গে ‘ভুয়া অপারেশন’ করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সুনিল বিশ্বাস (৫০) নামের এক ফার্মেসি মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. জিয়াউর রহমান শনিবার (২৯ আগস্ট) শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২৪ আগস্ট দুপুরে শিশুটিকে সান্ন্যালপাড়া হাটখোলা রোডের সীমান্ত ফার্মেসিতে নেওয়া হলে সুনিল বিশ্বাস অপারেশনের জন্য ১১ হাজার টাকা নেন। পরে শিশুটিকে ইনজেকশন দিয়ে অচেতন করে সেখানে অস্ত্রোপচার করা হয়। এরপর শিশুর লিঙ্গ টেপ দিয়ে আটকে দেওয়া হয়।

বাড়িতে নেওয়ার পর শিশুটির প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং লিঙ্গ দিয়ে রক্তপাত শুরু হয়। রাতে আবার ওই চেম্বারে নেওয়া হলে রক্তপাত বেড়ে যায়। পরে শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি চিকিৎসক নন এবং তাঁর বৈধ নিবন্ধনও নেই।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 17 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 22 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views