রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কমিটি… | আই নিউজ বিডি

রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন

অধ্যাপক শহীদুল ইসলামকে সভাপতি এবং অধ্যক্ষ হাসান মনসুর মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়..
Eidok-এ শেয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় শহরের ডব্লিউ এফ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়ার সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা শাহিনুর আলম এবং রুয়ার শিক্ষা ও পাঠাগার বিভাগের যুগ্ম সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম। ড. আবদুস সবুরের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মোঃ আবদুল লতিফ, ড. আবদুর রাজ্জাক, অধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ।

সভার শুরুতে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান এমপিকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি সংস্থার শিক্ষা ও পাঠাগার বিভাগের যুগ্ম সম্পাদক মোঃ শহীদুল ইসলাম এবং বিশেষ সহায়তার জন্য জেলা উপদেষ্টা মাওলানা শাহিনুর আলমকেও বরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এমপি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি নিয়মিত ছাত্র-ছাত্রীদের নানা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সব আজীবন সদস্যকে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের পাশে থেকে ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সভার শেষ অংশে সর্বসম্মতিক্রমে অধ্যাপক শহীদুল ইসলামকে সভাপতি এবং অধ্যক্ষ হাসান মনসুর মিলনকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত করে ২১ সদস্যের সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

Comments 0

No comments found

Related News Articles

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Religion and Education মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 44 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Religion and Education সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 83 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Religion and Education শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 44 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Religion and Education ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 70 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Religion and Education নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 244 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religion and Education সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 70 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religion and Education ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 133 Views