হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি বয়কটের ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি বয়কটের ঘোষণা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি বয়কটের ঘোষণা..
হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি বয়কটের ঘোষণা..
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহা..

শুক্রবার (২৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কওমি ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। রাতে শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এনসিপি ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিদের বিভিন্ন ঘটনার জন্য দোষারোপ করার পুরোনো সংস্কৃতির পুনরাবৃত্তি তারা দেখতে চান না। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে উচ্চ শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা এবং নৌকাবাইচ বন্ধের বিষয়েও সঠিক তথ্য উপস্থাপনের দাবি জানান তারা।

বিক্ষোভকারীদের দাবি, নৌকাবাইচ বন্ধের ক্ষেত্রে এলাকার কৃষকরা জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু বিষয়টি ‘তৌহিদি জনতা’ ও আলেম-উলামার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, হাসনাত আব্দুল্লাহকে তারা শত্রু মনে করেন না এবং জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যে কোনো বিভেদ বা সংঘাতও চান না। তবে বক্তব্যে ‘তৌহিদি জনতা’ ও আলেম-উলামাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়ে থাকলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, রাতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এরপর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে শনিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator