নেপালে ভয়াবহ বন্যা: মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেপালে ভয়াবহ বন্যা: মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নেপালে ভয়াবহ বন্যা: মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০
নেপালে ভয়াবহ বন্যা: মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০
ছবি: সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনও ৯৭৭ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। চীনের তিব্বত অংশে আরও ৫ জনের মৃত্যুর পর দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে।..

শনিবার (২৯ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল ও চীন মিলিয়ে প্রায় ২ হাজার ৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের পর টানা তিন দিন ধরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এতে ১৪ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৭৪২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, একটি হিমবাহ ধসে বিপুল পরিমাণ বরফ ও ধ্বংসাবশেষ প্রবাহিত হওয়ার ফলে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর এটিকে নেপালের অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে যাওয়ার খবরের পর শুক্রবার নতুন করে সতর্কতা জারি করে নেপাল পুলিশ। উদ্ধারকর্মী ও নিরাপত্তা সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার এবং পরিস্থিতি অবনতি হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্ধার করা হয়েছে ভারতীয় নাগরিকদের

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকা থেকে ৮৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২১ জন কাঠমান্ডুতে পৌঁছেছেন এবং ত্রিশূলি ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জনকেও উদ্ধার করা হয়েছে।

এছাড়া চীন সীমান্তে আটকে থাকা ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন।

তবে বর্তমানে প্রায় ৩২০ জন ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত আরও ১০০ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

নেপালে ভয়াবহ বন্যা: মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনও ৯৭৭ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। চীনের তিব্বত অংশে আরও ৫ জনের মৃত্যুর পর দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে।

শনিবার (২৯ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল ও চীন মিলিয়ে প্রায় ২ হাজার ৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের পর টানা তিন দিন ধরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এতে ১৪ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৭৪২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, একটি হিমবাহ ধসে বিপুল পরিমাণ বরফ ও ধ্বংসাবশেষ প্রবাহিত হওয়ার ফলে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর এটিকে নেপালের অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে যাওয়ার খবরের পর শুক্রবার নতুন করে সতর্কতা জারি করে নেপাল পুলিশ। উদ্ধারকর্মী ও নিরাপত্তা সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার এবং পরিস্থিতি অবনতি হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্ধার করা হয়েছে ভারতীয় নাগরিকদের

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকা থেকে ৮৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২১ জন কাঠমান্ডুতে পৌঁছেছেন এবং ত্রিশূলি ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জনকেও উদ্ধার করা হয়েছে।

এছাড়া চীন সীমান্তে আটকে থাকা ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন।

তবে বর্তমানে প্রায় ৩২০ জন ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত আরও ১০০ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

কোন মন্তব্য পাওয়া যায়নি

News Card Generator