রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ভোটকেন্দ্র।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে উপজেলা কেন্দ্রীয় টাউন ক্লাবে স্থাপিত ভোটকেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটার শ্রমিকদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।
পছন্দের প্রার্থীকে জয়ী করতে ভোটাররা সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন—রেজিস্ট্রেশন নম্বর ১১৬৭-এর এই নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা ও ফলাফল প্রকাশের কার্যক্রম শুরু হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0