ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় ট্রমা সেন্টার স্থাপন ও মহিলা কলেজ সরকারীকরণের উদ্যোগ ​

****
Eidok'ta paylaş
ফরিদপুরের ভাঙ্গায় ট্রমা সেন্টার স্থাপন ও মহিলা কলেজ সরকারীকরণের উদ্যোগ  ​
Fotoğraf: derleme

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপন এবং ‘ভাঙ্গা মহিলা কলেজ’ সরকারীকরণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

​গত ২২ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত পৃথক দুটি চিঠির মাধ্যমে এই নির্দেশনার কথা জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও ‘ সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

​চিঠি দুটিতে উল্লেখ করা হয়, ফরিদপুর-০৪ (সংসদীয় আসন-২১৪) আসনের সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুল তাঁর নির্বাচনি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও নারী শিক্ষার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানান।

​ট্রমা সেন্টার স্থাপন: গত ৪ আগস্ট ২০২৬ তারিখে সংসদ সদস্যের আবেদনের (আধা সরকারি পত্র নম্বর: ১২২) প্রেক্ষিতে ভাঙ্গায় একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয়তার নিরিখে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

মহিলা কলেজ সরকারীকরণ: একই সাথে, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে সংসদ সদস্যের অপর এক আবেদনের (আধা সরকারি পত্র নম্বর: ১২৫) প্রেক্ষিতে ভাঙ্গা পৌর সদরে অবস্থিত ‘ভাঙ্গা মহিলা কলেজ’ সরকারীকরণের জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিতে এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অনুরোধ করা হয়েছে।


​স্থানীয়দের মতে, ফরিদপুরের ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হওয়ায় এখানে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপন হলে মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনার আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি ভাঙ্গা মহিলা কলেজটি সরকারি হলে এই অঞ্চলের নারী শিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

​তারা আরোও জানান, সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। চিকিৎসাসেবার মতো জরুরি সেবা হাতের কাছে পৌঁছানো এবং নারী শিক্ষার উন্নয়নে তাঁর এই জোরালো পদক্ষেপ ও দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ প্রশংসার দাবি রাখে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা İlçe Haberleri জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 4 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন İlçe Haberleri ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 26 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি İlçe Haberleri কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। İlçe Haberleri চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি İlçe Haberleri চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 34 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন İlçe Haberleri নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড İlçe Haberleri ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views