শরীয়তপুরে আওয়ামী লীগের মশাল মিছিল | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে আওয়ামী লীগের মশাল মিছিল

শরীয়তপুরের মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা ও কর্মীরা।মিছিলটি গতকাল শনিবার রাতে চিকন্দী ও পালং এলাকার মাঝামাঝি জায়গায় করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে আওয়ামী লীগের মশাল মিছিল
ছবি: সংগৃহীত

 

শরীয়তপুরের মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা ও কর্মীরা। রবিবার (২০ এপ্রিল) সকাল থেকে এ সংক্রান্ত ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

পুলিশ জানায়, মিছিলটি গতকাল শনিবার রাতে চিকন্দী ও পালং এলাকার মাঝামাঝি জায়গায় করা হয়েছে। যা ইতোমধ্যে সনাক্তকরা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন প্রশাসন।

 

ভিডিওতে দেখা যায়, বেশ কিছু লোক মুখে মাস্ক পড়ে বাঁশের মাথায় মশাল বানিয়ে আগুন জ্বালিয়ে সড়কে মিছিল করছে। এসময় তারা জয় বাংলার স্লোগান, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আওয়ামী লীগের ঘাঁটি শরীয়তপুরের মাটিসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির। তিনি বলেন আওয়ামী লীগ সর্বহারা পার্টি ও জঙ্গিদের মতো দেশকে অস্থিতিশীল করতে এই কার্যক্রম করে যাচ্ছে। আমরা এ বিষয়টি প্রশাসনকে অবগত করে ব্যবস্থা নিতে বলেছি। শরীয়তপুরের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা সন্ত্রাসী কার্যক্রম চালানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদের গোড়া নিচ থেকে উপড়ে ফেলা হবে।

 

জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জায়গাটি সনাক্তকরা হয়েছে। এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politik নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 42 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politik পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 28 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politik টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politik গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politik গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 78 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politik গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politik জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views