আফজল খান শিমুল :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার উত্তর ইউপির আজমপুর গ্রামের ত্রাস মাদক সম্রাট সফিক ব্যাপারী । আখাউড়া থানায় তার নামে একাধিক অভিযোগ ও মামলা থাকার পরেও আখাউড়া থানা পুলিশ তাকে পাকরাও করছে না কোন এক অদৃশ্য শক্তির ইশারায়। সে উক্ত এলাকার একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতা হিসেবে ব্যাপক পরিচিত।
সে মাদক ব্যবসার পাশাপাশি , এলাকায় ভূমি দস্যুতা , সন্ত্রাস ও চাদাবাজিতে জড়িত বলে একাধিক সূত্র থেকে আভাষ পাওয়া গেছে। সে এলাকায় একটি মাদকের গ্যাং পার্টি লালন -পালন করছে।
অভিযোগ রয়েছে, সে প্রতি মাসে কয়েক কোটি টাকার মাদক ভারত থেকে বিভিন্ন ভাবে এনে বাংলাদেশে পাচার করছে। তাকে প্রশাসনকে ম্যানেজ করে এ অবৈধ কাজ করে যাচ্ছে অবলীলায়।
স্থানীয় জনগণ এ প্রতিবেদকের কাছে নাম না প্রকাশের শর্তে বলেন, সে তো আমাদের আজমপুর গ্রামের কলংক , সে আওয়ামীলীগ এর আমল থেকে বাবা ( ইয়াবা) , ডাইল ( ফেন্সিডিল) , গাঁজা ও অন্যান্য অবৈধ ব্যবসা করছে অথচ পুলিশ, বিজিবি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা অতি তারাতারি তার গ্রেপ্তার দেখতে চাই ।
জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব জাবেদ উল ইসলাম বলেন , সে যদি সত্যিই মাদক ব্যবসায়ী হয় তবে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0