কামারখন্দে বিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাদ্রাসায় মাংস বিতরণ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে বিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাদ্রাসায় মাংস বিতরণ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে বিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাদ্রাসায় মাংস বিতরণ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত..
কামারখন্দে বিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাদ্রাসায় মাংস বিতরণ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলায় ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে  উপজেলার বিভিন্ন লিল্লাহ বোডিং ও এতিমখানা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে গরুর মাংস বিতরণ ও বিশেষ দ..

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলায় ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে  উপজেলার বিভিন্ন লিল্লাহ বোডিং ও এতিমখানা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে গরুর মাংস বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ) সকালে সাড়ে ১০টায় জামতৈল কলেজপাড়া  কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় উপজেলার ৪১টি লিল্লাহ বোডিং ও এতিমখানায় মাদ্রাসা অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে এই মাংস পৌঁছে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রম শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা । একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ তার পরিবারবর্গের   সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর দারুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসা ও রসুলপুর হযরত সুমাইয়া (রা:) ইসলামিয়া বালিকা মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলাদা আলাদাভাবে দোয়া ও মোনাজাত করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়ে। 

মাংস বিতরণ ও দোয়া মাহফিলে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান সহ স্থানীয় নেতাকর্মী, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Комментариев нет


News Card Generator