মাওলানা রজব আলীর জানাজায় মানুষের ঢল, শেষ বিদায়ে অশ্রুসিক্ত রাণীশংকৈল | আই নিউজ বিডি

মাওলানা রজব আলীর জানাজায় মানুষের ঢল, শেষ বিদায়ে অশ্রুসিক্ত রাণীশংকৈল

মাওলানা রজব আলীর জানাজায় মানুষের ঢল, শেষ বিদায়ে অশ্রুসিক্ত রাণীশংকৈল

রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রজব আলীর (৫৬) জানাজায় মান..
Eidok-এ শেয়ার
মাওলানা রজব আলীর জানাজায় মানুষের ঢল, শেষ বিদায়ে অশ্রুসিক্ত রাণীশংকৈল
ছবি: সংগৃহীত

 

রাণীশংকৈল প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রজব আলীর (৫৬) জানাজায় মানুষের ঢল নেমেছে। প্রিয় এই ধর্মীয় ব্যক্তিত্ব ও শিক্ষককে শেষবারের মতো বিদায় জানাতে সোমবার (২৪ আগস্ট) রাত ১০টায় উপজেলা পরিষদের পাশের মিনি স্টেডিয়াম মাঠে জড়ো হন হাজারো মানুষ।

 

স্থানীয়দের ভাষ্য, জানাজায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের উপস্থিতি ছিল। মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকাতেও মানুষের উপস্থিতি দেখা যায়। এতে মাওলানা রজব আলীর সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

 

মাওলানা রজব আলী রাণীশংকৈলের বিএন গার্লস হাই স্কুলের মৌলভি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিনয়ী আচরণ ও মিষ্টভাষী স্বভাবের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন পরিচিত ও সম্মানিত ব্যক্তি।

 

ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাণীশংকৈল উপজেলা শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীশংকৈল উপজেলা শাখার সাবেক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন।

 

জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে জাহিদ হাসান। নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

 

মাওলানা রজব আলীর মৃত্যুতে স্থানীয় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের সাংগঠনিক পুনর্গঠনের ডাক Khác জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের সাংগঠনিক পুনর্গঠনের ডাক 134 Views ইতিহাস ও ইসলামিক ঐতিহ্য: আন্দালুসিয়ার বিস্ময়: করডোবা মসজিদ ও ইউরোপের প্রথম আলোর গল্প Khác ইতিহাস ও ইসলামিক ঐতিহ্য: আন্দালুসিয়ার বিস্ময়: করডোবা মসজিদ ও ইউরোপের প্রথম আলোর গল্প 146 Views ইতিহাস ও স্থাপত্য বিস্ময়: হাজার বছরের রহস্য: কীভাবে তৈরি হয়েছিল গিজার গ্রেট পিরামিড? Khác ইতিহাস ও স্থাপত্য বিস্ময়: হাজার বছরের রহস্য: কীভাবে তৈরি হয়েছিল গিজার গ্রেট পিরামিড? 114 Views ইতিহাস ও ভূরাজনীতি: দুর্গম পাহাড় থেকে লোহিত সাগরের ত্রাস: কারা এই ‘হুথি’ গোষ্ঠী? Khác ইতিহাস ও ভূরাজনীতি: দুর্গম পাহাড় থেকে লোহিত সাগরের ত্রাস: কারা এই ‘হুথি’ গোষ্ঠী? 100 Views ইতিহাসের শ্রেষ্ঠতম মনন: স্যার আইজ্যাক নিউটন, যিনি বদলে দিয়েছিলেন আমাদের দেখার দৃষ্টিভঙ্গি Khác ইতিহাসের শ্রেষ্ঠতম মনন: স্যার আইজ্যাক নিউটন, যিনি বদলে দিয়েছিলেন আমাদের দেখার দৃষ্টিভঙ্গি 106 Views বিশ্বজয়ী নাকি ধ্বংসের প্রতীক? চেঙ্গিস খানের উত্থান ও ইতিহাসের এক অন্য অধ্যায় Khác বিশ্বজয়ী নাকি ধ্বংসের প্রতীক? চেঙ্গিস খানের উত্থান ও ইতিহাসের এক অন্য অধ্যায় 130 Views সিরাজগঞ্জের ইতিহাসে মির্জা মোরাদুজ্জামানের অবদান অবিস্মরণীয় Khác সিরাজগঞ্জের ইতিহাসে মির্জা মোরাদুজ্জামানের অবদান অবিস্মরণীয় 134 Views