রুহিয়ায় অভিভাবক সমাবেশ ও কৃতী এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা মোঃ… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

রুহিয়ায় অভিভাবক সমাবেশ ও কৃতী এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ২ নম্বর আখানগ

ঠাকুরগাঁওয়ের
রুহিয়া উপজেলার ২ নম্বর আখানগর ইউনিয়নের ভেলারহাট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক
সমাবেশ,..
Eidok-এ শেয়ার
রুহিয়ায় অভিভাবক সমাবেশ ও কৃতী এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ২ নম্বর আখানগ
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে
আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ মজিবর রহমান
সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া উপজেলা
বিএনপির সভাপতি আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২ নম্বর
আখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জনি পারভেজ। এ সময় বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, মাহাফুজর
রহমান, দারাজ উদ্দীন, অভিভাবক এনামুল, তহিদুল, আশরাফ ও প্রভাত ডাক্তার প্রমুখ,
শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি
পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি
শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করা, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য নিয়মিত
পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 62 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 55 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 43 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 Views