ক্ষেতলালে আ'লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।..
Partager sur Eidok
ক্ষেতলালে আ'লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
Photo : collectée

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও উত্তর অঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো.আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, ক্ষেতলাল যুবদলের সদস্য সচিবসহ ক্ষেতলাল থানা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতারা ।

 

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত। তাঁরা বলেন, অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

 

 

বক্তারা আরও দাবি করেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক ‘অবৈধ’ প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে বসে ‘ইন্ডিয়ান ফর্মুলা’ বাস্তবায়নের মাধ্যমে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বক্তারা শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politique বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 49 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politique শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 55 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politique গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politique গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 83 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politique আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 85 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Politique নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 76 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Politique আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views