দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার।
আলোচনা সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে উপজেলার সকল সরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মীদের সাথে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, "উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" এছাড়া চলমান প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।