যমুনা সেতুতে ৪ কোটি টাকার হেরোইন পাচারকালে ট্রাকসহ আটক দুই

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় একটি ঢাকাগামী ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।..........
Delen op Eidok
যমুনা সেতুতে ৪ কোটি টাকার হেরোইন পাচারকালে ট্রাকসহ আটক দুই
Foto: archief

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় একটি ঢাকাগামী ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

 
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করেন।
 
পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ১টার দিকে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি ঢাকাগামী ট্রাকে তল্লাশি চালিয়ে কেবিনের ভেতর থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪২টি অ্যাম্পল, ৮টি ইনজেকশন এবং মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।
 
এসআই মোস্তাফিজ জানান, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আজ দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Misdaad গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 20 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Misdaad সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 50 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Misdaad কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 76 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Misdaad চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 83 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Misdaad সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 101 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Misdaad মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Misdaad ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 73 Views