ফরিদপুরের সালথায় মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় মাদক কারবারি মো. সুজ্জাতের বাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আবুল হোসেন ওই এলাকার পাচ্চু শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুজ্জাতের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজ্জাত পালিয়ে যান। পরে ওই বাড়িতে থাকা আবুল হোসেনকে আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩ লিটার দেশীয় বাংলা মদ ও ৭ লিটার কেরু মদ উদ্ধার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুজ্জাত তাঁর সহযোগীদের নিয়ে মদ ক্রয়-বিক্রয় করছেন। পরে সেখানে অভিযান চালালে সুজ্জাত পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে গ্রেপ্তারসহ ২০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি