রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও প্রবীণ শিক্ষক রজব আলী মাস্টার আর নেই। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন রজব আলী মাস্টার। অসুস্থতার কারণে তিনি ঢাকার প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ বগুড়ার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন।
সোমবার সকালে নিজ বাসায় তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও শোকের আবহ তৈরি হয়েছে।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুম রজব আলী মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব
করুন। আমিন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0