উল্লাপাড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

উল্লাপাড়ায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘নার্চার হেলথ সার্ভিসেস’ (এনএইচএস)-এর উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।..
Eidok'ta paylaş
উল্লাপাড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
Fotoğraf: derleme

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘নার্চার হেলথ সার্ভিসেস’ (এনএইচএস)-এর উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুল ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি কন্ট্রোলার প্রফেসর ডা. খন্দকার মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আভিয়া ফাউন্ডেশন ও এনএইচএসের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা-সভাপতি সামছুন্নাহার ও এনএইচএসের পরিচালক কেকা অধিকারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান লিটন, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলীসহ স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য সহজলভ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের অসুবিধার কারণে অনেক মানুষ সময়মতো চিকিৎসাসেবা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ দেওয়া হলে স্থানীয় জনগণ আরও বেশি উপকৃত হবেন।

আয়োজকরা জানান, স্থানীয় মানুষের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে নিয়মিত ও প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা İlçe Haberleri আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 30 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত İlçe Haberleri আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 114 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু İlçe Haberleri খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক İlçe Haberleri শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ İlçe Haberleri তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি İlçe Haberleri শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ İlçe Haberleri সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views