ছাতক উপজেলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত।

ছাতক উপজেলা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত
Share on Eidok
ছাতক উপজেলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত।
Photo: collected

ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::ছাতক উপজেলা  প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট)  প্রেসক্লাবের কার্যালয়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ  আক্তারুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেনের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ। 


সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের  সহ-সভাপতি মো. নুর উদ্দিন, মো. মোশাহিদ আলী,  সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির,  সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজল উদ্দিন, অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,  প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম,  ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, কার্যনির্বাহী সদস্য  জামরুল ইসলাম রেজা।

বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে প্রেসক্লাবকে আরও কার্যকর, আধুনিক ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 


প্রেসক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং ছাতক উপজেলাবাসীর কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন District News একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 41 Views সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন District News সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 57 Views সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল District News সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 45 Views বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ District News বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 49 Views বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ District News বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 46 Views কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক District News কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 45 Views ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী District News ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 23 Views