ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেলেন কৃষকেরা | আই নিউজ বিডি

ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের সংকট ও বিতরণ নিয়ে অসন্তোষ থেকে তুলকালাম কাণ্ড ঘটেছে।..
Eidok-এ শেয়ার
ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেলেন কৃষকেরা
ছবি: সংগৃহীত

মোঃ মিনহাজুল ইসলাম 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের সংকট ও বিতরণ নিয়ে অসন্তোষ থেকে তুলকালাম কাণ্ড ঘটেছে। সার কিনতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গুদাম না খোলায় ক্ষুব্ধ কৃষকেরা একপর্যায়ে ডিলারের গুদামের দরজা ভেঙে ভেতরে ঢুকে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যান। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন ৩৩ জন কৃষক।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই সার কেনার আশায় ওই ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন কৃষকেরা। একপর্যায়ে সেখানে দুই শতাধিক কৃষকের ভিড় হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গুদামের দরজা না খোলায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

পরে পরিস্থিতি উত্তপ্ত হলে একদল কৃষক গুদামের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখান থেকে ইউরিয়ার বস্তা নিয়ে বের হতে থাকেন তারা।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় গুদামে থাকা অবশিষ্ট সার নিরাপদে রাখা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের নামে ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ থাকলেও কৃষকদের মধ্যে তা বিতরণে গড়িমসি করা হচ্ছিল। বর্তমানে তার গুদামে প্রায় ৩৪০ বস্তা সার মজুদ ছিল বলে তারা দাবি করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন বলেন, ইউনিয়নটিতে সারের চাহিদার তুলনায় বরাদ্দ অনেক কম। এ কারণে কৃষকদের মধ্যে সার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এরই মধ্যে তারা গুদাম থেকে সার নিয়ে যান।

ওসি আরও জানান, ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার পর পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, জেলা পর্যায়ের সভায় থাকায় ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views