আদমদীঘির চাঁপাপুরে জনগণের নিরাপত্তাতে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার। .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আদমদীঘির চাঁপাপুরে জনগণের নিরাপত্তাতে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার। ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
আদমদীঘির চাঁপাপুরে জনগণের নিরাপত্তাতে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার। ..
আদমদীঘির চাঁপাপুরে জনগণের নিরাপত্তাতে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার। ..
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ  
 
 
 
বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের উদ্ধোধন ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)
এলাকার স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃংখলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগনের জানমালের নিরাপত্তা বিধান পুলিশের দ্বায়িত্ব। আদমদীঘি থানার চাঁপাপুর একটি প্রত্যন্ত এলাকা। চাঁপাপুর একটি সীমান্তবর্তী এলাকা। বিশেষ করে আদমদীঘি থানার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরের পাশেই নন্দিগ্রাম থানা,কাহালু থানা ও রানীনগর থানার সীমানা হওয়ায় অপরাধীরা সহজেই অপরাধ করে পার পেয়ে যায়। অপরাধীদের দমন করতে বর্তমান সরকার চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে। জনতা ও পুলিশের সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজ থেকে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব নয়। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় চাঁপাপুর ইউপি ভবনে প্রধান অতিথি ফিতা কেটে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের উদ্ধোধন করেন। পুলিশ ক্যাম্পের উদ্ধোধন শেষে ইউপি ভবন চত্বরে এক সূধী সমাবেশ বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী রেঞ্জের ডি,আই,জি আশিক সাঈদে তালুকদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান মিয়া,,উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল,চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মোতালেব,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।
 
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকে 
০১৭১৭১৭৫০৪
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator