মাধবপুরে ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক

Abdul malek Sumon avatar   
Abdul malek Sumon
মাধবপুরে ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক
মাধবপুরে ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক
ছবি: সংগৃহীত
মাধবপুরে থানার ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠকের আয়োজন হয়েছে যেখানে অপরাধীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই উঠান বৈঠকে অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুন ও ..

মাধবপুরে ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক

হবিগঞ্জ প্রতিনিধি:আব্দুল মালিক 

হবিগঞ্জের মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মাধবপুর থানার ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার আন্দিউড়া  ইউনিয়নের মীরনগরে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকের বক্তব্যে বলেন, অপরাধী ও মাদক পাচারকারীদের আমি কোন ছাড় দিব না। আপনারা শুধু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি মাধবপুর থানাকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনা করেন। 

সভায় বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো: কবির হোসেন, এসআই নাজমুল হাসান প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন, এসআই মো: সাইদুল ইসলাম, আন্দিউড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: মিজানুর রহমান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য পাওয়া যায়নি

News Card Generator