উল্লাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় শিক্ষক নিহত

****
اشتراک‌گذاری در Eidok
উল্লাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় শিক্ষক নিহত
عکس: گردآوری‌شده

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪৫) নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে শ্যামলীপাড়া-মোহনপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পশ্চিমপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোশাররফ হোসেন সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে প্রিয় শিক্ষককে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা اخبار منطقه আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 28 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত اخبار منطقه আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 113 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু اخبار منطقه খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক اخبار منطقه শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ اخبار منطقه তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি اخبار منطقه শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ اخبار منطقه সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views