সিংড়ায় আগুন কেড়ে নিল সর্বস্ব, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সিংড়া প্রশাসন | আই নিউজ বিডি

সিংড়ায় আগুন কেড়ে নিল সর্বস্ব, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সিংড়া প্রশাসন

নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ..
Eidok-এ শেয়ার
সিংড়ায় আগুন কেড়ে নিল সর্বস্ব, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সিংড়া প্রশাসন
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড়পাড়া গ্রামের কৃষক মো. বাবুল মোল্লার বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে পরিবারটির আনুমানিক এক লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শনে যান সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। তিনি ক্ষতিগ্রস্ত বসতঘরটি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মোল্লার হাতে জরুরি ভিত্তিতে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পরিবারটির দুর্দশা কাটিয়ে উঠতে এবং পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এদিকে, আকস্মিক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়ানোয় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views