উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত..

Rakibul Islam avatar   
Rakibul Islam
উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত..
উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।..

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) সকালে লাহিড়ীমোহনপুর-শ্যামলীপাড়া আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশাররফ হোসেন মোটরসাইকেলযোগে তাঁর কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথে উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ingen kommentarer fundet


News Card Generator