ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ২৫৩ বোতল ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে অভিযানে মাদক বহনকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

রোববার (২৩ আগস্ট) ভোরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন কাঁঠালডাংগী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহল দল সীমান্তের গেরুয়াডাংগী এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য পাওয়া যায়।

 

পরে উদ্ধার করা ফেন্সিডিল ও এস্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে

বিজিবি।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 9 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 7 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 45 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 52 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Kejahatan ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 23 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Kejahatan শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Kejahatan চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views