ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ২৫৩ বোতল ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে অভিযানে মাদক বহনকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

রোববার (২৩ আগস্ট) ভোরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন কাঁঠালডাংগী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহল দল সীমান্তের গেরুয়াডাংগী এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য পাওয়া যায়।

 

পরে উদ্ধার করা ফেন্সিডিল ও এস্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে

বিজিবি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 6 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 38 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 52 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 23 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 ভিউ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ অপরাধ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 91 ভিউ