সোনারগাঁয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণের অভিযোগ

****
Eidok पर शेयर करें
সোনারগাঁয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণের অভিযোগ
फ़ोटो: संग्रहीत

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থী এক নাবালিকা কিশোরীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও কিশোরীর কোনো সন্ধান না মেলায় পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় অপহৃত কিশোরীর মা রুনা বাদী হয়ে সোনারগাঁ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, অপহৃত সাদিয়া আক্তার (১৫) সোনারগাঁয়ের মোগরাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পূর্ব কান্দারগাঁও এলাকার মো. অহিদ হোসেনের ছেলে মো. সাফায়েত (২১) দীর্ঘ প্রায় এক বছর ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাদিয়াকে অপহরণের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে সাফায়েতের বাবা মো. অহিদ হোসেন (৪৫) ও মা শারমিন আক্তারকে (৩৮) জানিয়ে বিচার চাওয়া হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে দাবি করেছেন কিশোরীর মা।
অভিযোগ অনুযায়ী, গত ২১ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সাদিয়া বাড়ি থেকে মুড়ি-চানাচুর কিনতে দোকানে যাওয়ার পথে চিলারবাগ এলাকায় তাদের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে অভিযুক্ত সাফায়েতসহ অন্যরা তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান পাননি। নাবালিকা মেয়ের নিরাপত্তা নিয়ে পরিবারটি এখন চরম শঙ্কায় দিন কাটাচ্ছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই তাকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় মো. সাফায়েত, তার বাবা মো. অহিদ হোসেন, মা শারমিন আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল  বারিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবারের দাবি, দ্রুত অপহৃত কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও মানবাধিকারের সংগ্রামে এক নির্ভীক নাম আবুল কালাম আজাদ ज़िला समाचार সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও মানবাধিকারের সংগ্রামে এক নির্ভীক নাম আবুল কালাম আজাদ 84 Views ফরিদপুরে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পরিবারের ज़िला समाचार ফরিদপুরে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পরিবারের 120 Views শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ज़िला समाचार শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ 50 Views বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত ज़िला समाचार বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত 61 Views নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ ज़िला समाचार নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ 69 Views ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী ज़िला समाचार ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 59 Views ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা ज़िला समाचार ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 68 Views