রাণীশংকৈলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি | আই নিউজ বিডি

রাণীশংকৈলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

রাণীশংকৈলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

**রাণীশংকৈল প্রতিনিধি:**
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া নেতাদের ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুনুল ইসলাম (মুন্না) ও সদস্য সচিব মো. কামরুজ্জামান (কামু) স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা ও পৌর শাখার নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে উভয় ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

উপজেলা শাখায় সভাপতি হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. মাসুদ রানা, সহ-সভাপতি মো. রাজু ও মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. নাজির হোসেন ও মো. মামুনুর রশিদ মামুন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. কবির হোসেন ও মো. শাহিনুর ইসলাম শাওন।

 

পৌর শাখায় সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ হাসান লিটন। সিনিয়র সহ-সভাপতি মো. মোমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. টুটুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন ও মো. সজিব, সহ-সাধারণ সম্পাদক মো. নয়ন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. এনামুল হক ও মো. সুজন ইসলাম।

 

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা ও পৌর বিএনপির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, জেলা ছাত্রদলের সদস্য জিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

নবগঠিত কমিটির নেতারা জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন

সংশ্লিষ্টরা।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের السياسة নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views