জুয়ারীদের হামলায় আহত শিক্ষক আরিফুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় জুয়ারীদের হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ..
اشتراک‌گذاری در Eidok
জুয়ারীদের হামলায় আহত শিক্ষক আরিফুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
عکس: گردآوری‌شده

 

লালমনিরহাট প্রতিনিধি:

অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় জুয়ারীদের হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাথায় আঘাত প্রাপ্ত আরিফুল টানা ২০ দিন তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল আরিফুলের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হামলাকারীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি এলাকায় মাদক ও বিরোধী আন্দোলন চালিয়ে আসছিলেন। শিক্ষক আরিফুল ইসলাম জুয়া চক্রের মূলহোতা রহিদুল ইসলাম ও তার সহযোগীদের অনলাইন জুয়া/ক্যাসিনো সহ অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন অন্যথায় তিনি  আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার হুঁশিয়ারি দেন।

গত ১ আগস্ট বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রহিদুলের নেতৃত্বে কয়েকজন যুবক আরিফুলের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে শিক্ষক আরিফুলের মাথায় আঘাত সহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়, চিকিৎসক আরিফুলকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করে। আরিফুলের মাথার আঘাত গুরুতর হবার কারণে তাকে জরুরী ঢাকার এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয় ও তার মস্তিষ্কে অপরেশন করা হয় ওআইসিইউতে স্থানান্তর করা হয়। এভার কেয়ার হাসপাতালের ব্যায় নির্বাহ করতে না পারায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ ২০ দিন আইসিইউতে থাকা আরিফুল অবশেষে গত শুক্রবার মুত্যুবরণ করে।

এ ঘটনার পর আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ২ আগস্ট ১০ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে ১২ আগস্ট রাতে ঢাকার নয়াতলা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

এদিকে শিক্ষকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পরপরই চরম উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত এলাকাবাসী জড়ো হয়ে কারাবন্দী আসামি রহিদুলসহ হামলায় জড়িত অন্যান্য আসামিদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যুর খবর পেয়েছি। মামলার প্রধান আসামি ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছে। মৃত্যুর পর এলাকার উত্তেজিত জনতা আসামিদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা جرم গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 21 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 52 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য جرم কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 76 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جرم চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 83 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جرم সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 101 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট جرم মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ جرم ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 73 Views