বোয়ালমারীতে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
Chia sẻ lên Eidok
বোয়ালমারীতে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
Ảnh: tư liệu

ফরিদপুরের বোয়ালমারীতে একটি মার্কেটের ২য় তলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) ভোরে থানা সংলগ্ন মোড়ের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ জানায়, পৌরসদর বাজারের আজাহার মার্কেটের ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার পরনের পায়জামা ছাদের পাশে ইন্টারনেটের তারে ঝুলতে দেখা যায়।


পুলিশ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী মার্কেটের ছাদে ওঠেন। পরে শনিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে অসাবধানতাবশত ছাদ থেকে নিচের সড়কে পড়ে যান। ওই সময় তার পরনের পায়জামা ছিল না বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছি, ওই নারী মার্কেটের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তার পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহযোগিতা নেয়া হবে। পরিচয় নিশ্চিত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Khác নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Khác ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views