রাজশাহী

রাজশাহীতে উত্তক্তের প্রতিবাদ করায় হত্যা: র‍্যাব দুই আসামী আটক

রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় আটক হত্যা মামলার প্রধান দুই আসামী নান্টু ও খোকন মিয়া কে র‍্যাব আটক করেছে। মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে তাদের নওগাঁর সদর উপজেলার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভ..
שיתוף ב-Eidok
রাজশাহীতে উত্তক্তের প্রতিবাদ করায় হত্যা: র‍্যাব দুই আসামী আটক
צילום: ארכיון

রাজশাহীতে স্কুল ছাত্রীকে মেয়েকে উত্তক্তের প্রতিবাদে করায় আকরাম হোসেনকে হত্যা মামলার প্রধান দুই আসামী নান্টু (২৮) ও খোকন মিয়া (২৮) কে আটক করেছে র‍্যাব। মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে তাদের নওগাঁর সদর উপজেলার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার পূর্বরাত সোয়া ৮টার দিকে তাদের আটক করে। আটককৃত মো. নান্টু রাজশাহীর তালাইমারি শহিদ মিনার গ্রামের মো. কালু মিয়ার ছেলে ও তার সহযোগী মো. খোকন মিয়া একই গ্রামের মৃত. আ. সাত্তারের ছেলে। এজাহার সুত্রে জানা যায়, মৃত আকরাম হোসেন (৫২) পেশায় একজন বাস ড্রাইভার। তার মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন বিকাল সাড়ে ৪ টার দিকে তার মেয়ে প্রাইভেট পড়া শেষ করে তালাইমারি শহিদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় যাওয়ার পথে আসামী নান্টু ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করে উত্তক্ত করে। সে তাদেরকে কিছু না বলে বাসায় গিয়ে বাবাকে গালিগালাজের কথা জানায়। তার বাবা নান্টুর বাবাকে নান্টুর উত্তক্ত করার বিষয়টি জানালে এতে নান্টু আরও ক্ষীপ্ত হন। এরই পর গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ১০ টার দিকে তালাইমারি শহিদ মিনারের পাশে জনৈক মনির বাড়ীর সামনে রাস্তার উপর দিয়ে বাড়ি যাওয়ার সময় তার ভাই মো. ইমাম হোসেন অনন্তকে নান্টু ও তার সহযোগী ৯ থেকে ১০ জন মিলে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে। সে প্রাণ বাচাঁনোর তাগিদে চিৎকার করলে তার বাবা আকরাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হলে তারা তাকেও মারধর করা শুরু করে। ঘটনার একপর্যায়ে আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি আভিযানিক দল লে. কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজের নির্দেশনায় তাদেরকে আটক করে। র‍্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদেরকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা פשע রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 17 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ פשע সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 60 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা פשע গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 33 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ פשע সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 94 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য פשע কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 79 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক פשע চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 88 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী פשע সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 110 Views