সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ওষুধসহ আটক ১.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ওষুধসহ আটক ১..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ওষুধসহ আটক ১..
সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ওষুধসহ আটক ১..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ওষুধ ও কসমেটিক্সসহ এক মাদক কারবারি আটক হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) এর একটি সফল অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। এ অভিযানে মাদক কারবারি গাজী মোঃ নুরুজ্জামান (৩১) কে হাতেনাতে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট '২৬) ভোর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে এই অভিযান পরিচালনা করা হয়। 

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে একদল চোরাকারবারি অবৈধভাবে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত দিয়ে নদীপথে মাদকের একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৬০০ বোতল কোরেক্স সিরাপ, বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ মাদক কারবারি নুরুজ্জামানকে আটক করা হয়। 

জায়েন উদ্দিন জানান, আটক ব্যক্তি গাজী মোঃ নুরুজ্জামান উপজেলার পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে। জব্দকৃত মালামালসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর মাঝে এ ধরনের অভিযান আশার সঞ্চার করেছে এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

বিশ্লেষকরা মনে করেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান সরকারকে মাদক সমস্যার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সহায়তা করবে। তাছাড়া, মাদকদ্রব্যের সহজলভ্যতা কমাতে এবং যুবসমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর হতে পারে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator