নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

****
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরতপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে হাসান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার আব্দুল হাকিম ও জিয়াসমিন দম্পতির চতুর্থ সন্তান।

পরিবারের সদস্য ও স্থানীয় মেম্বার পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়ার বরাত দিয়ে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু হাসান। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটির ফুপু পুকুরের পানিতে হাসানকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াই বছরের শিশু হাসানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের আবহ।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 29 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 108 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন anders সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views