জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা | আই নিউজ বিডি

জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর..
Eidok-এ শেয়ার
জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—শাহারপাড়া-নারাইনপুর এলাকার আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।

আহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে শুক্রবার দুপুরে আবুল হেকিম ও মিফতা বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদের উদ্দেশে রওনা হন। তারা শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

পরিবারের অভিযোগ, তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ, আব্দুল আহাদের ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ, সিরাজ কামালীর ছেলে রাসেল কামালী এবং জোবায়েল কামালীর নেতৃত্বে গুলি ছোড়া হয়। এতে আবুল হেকিম ও মিফতা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও গুলিবর্ষণের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন anders সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views