লতিফ ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লতিফ ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি উদ্বোধন

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
লতিফ ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি উদ্বোধন
লতিফ ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি উদ্বোধন
ছবি: সংগৃহীত
****

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ তৈরি করতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ফিতা কেটে লাইব্রেরিটির উদ্বোধন করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান।

লতিফ ছাত্রাবাস পশ্চিম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহাইল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ঢাকা শাখার সভাপতি মাহবুব হাসান রাব্বু, লতিফ ছাত্রাবাস পূর্ব শাখার তত্ত্বাবধায়ক তাসাজ্জুল হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি সাব্বির আহমেদ, জাতীয় ছাত্র শক্তি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাংগঠনিক সম্পাদক বিন আমিন হকসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধন পরবর্তী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং শিক্ষার্থীদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।

উদ্বোধন শেষে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান বলেন, লতিফ ছাত্রাবাসে অনেক শিক্ষার্থীকে একটি কক্ষে সাত থেকে আটজন করে থাকতে হয়। ফলে তাদের পড়াশোনার জন্য আলাদা জায়গার প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আমরা এই লাইব্রেরির ব্যবস্থা করেছি। এর মাধ্যমে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে।

তিনি আরও বলেন,শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

 

লতিফ ছাত্রাবাস পশ্চিম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌ. সোহাইল আহমেদ জানান, নতুন এই লাইব্রেরির মাধ্যমে আবাসিক শিক্ষার্থীরা নিরিবিলি পরিবেশে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। এতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

No comments found


News Card Generator