ফরিদপুর

ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৫১ দিন পর প্রসূতির মৃত্যু

ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির পেটের ভেতরে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।..
Eidok پر شیئر
ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৫১ দিন পর প্রসূতির মৃত্যু
تصویر: ماخوذ

 অপারেশনের ৫১ দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৫) নামে ওই প্রসূতির মৃত্যু হয়েছে।
নিহত কনিকা মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী। মৃত্যুকালে তিনি প্রায় দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন।
নিহতের স্বামী অশান্ত মন্ডল জানান, গত ২৯ জুন অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে ফরিদপুর শহরের ঝিলটুলিপাড়ার সমরিতা জেনারেল হাসপাতাল লিমিটেডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. লক্ষ্মী রানী দত্তের তত্ত্বাবধানে ওই দিন সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন কনিকা।
অশান্তের অভিযোগ, অপারেশনের পরদিন থেকেই কনিকার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। বিষয়টি চিকিৎসককে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন তিনি। পরে কনিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। ৩ জুলাই সেখানে তাকে ভর্তি করা হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ৭ জুলাই ডা. আব্দুল জলিলের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কনিকার পেটের ভেতরে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ থাকার বিষয়টি শনাক্ত হয়। একই দিন অস্ত্রোপচার করে তার পেট থেকে গজ বের করা হয়।
এরপর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে কনিকা মন্ডল মারা যান।
অশান্ত মন্ডলের দাবি, চিকিৎসক ডা. লক্ষ্মী রানী দত্ত পরে তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ওই বার্তায় চিকিৎসক লিখেছেন, ‘সব কথার আগে করজোড়ে ক্ষমাপ্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামেলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি। আমি বারবার ক্ষমাপ্রার্থী আপনার কাছে।’
অশান্ত মন্ডল অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলা ও ভুলের কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডা. লক্ষ্মী রানী দত্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা  হলেও যোগাযোগ করা সম্ভব
 হয় নি। ঘটনাটি নিয়ে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুই মাস বয়সী সন্তানকে নিয়ে স্ত্রীহারা অশান্ত মন্ডল এখন সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি দাবি করছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। ضلع کی خبریں চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 10 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি ضلع کی خبریں চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 28 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন ضلع کی خبریں নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 26 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি ضلع کی خبریں গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 34 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি ضلع کی خبریں ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views