সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের… | আই নিউজ বিডি

সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে পেয়ারা, জাম, কাঁঠাল, হরতকি, বহেরাসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আজকের একটি চারা আগামী দিনের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ বলেন, “নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা মাটিতে পুঁতে দেওয়া নয়, বরং সেটিকে বড় করে তোলার দায়িত্বও নেওয়া।”

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয় বলেন, “আমরা শিক্ষার্থীদের হাতে আজ ‘অক্সিজেন ব্যাংক’ তুলে দিচ্ছি। এখন তোমরাই নিজেদের গাছ লাগাবে, পরিচর্যা করবে এবং বড় করে তুলবে। একটি গাছ শুধু পরিবেশকে বাঁচায় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে ভূমিকা রাখে।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Övrig গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Övrig ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Övrig সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views