শ্রীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি..

Md Sale avatar   
Md Sale
শ্রীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি..
শ্রীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি..
ছবি: সংগৃহীত
শ্রীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীক..

শ্রীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে মারধর ও আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, স্থানীয় ভাংনাহাটি এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘদিন ধরে বখাটেরা উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি এর প্রতিবাদ জানালে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

​মানববন্ধন শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

​এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy

News Card Generator