রাণীশংকৈলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়াই বিএনপির আনন্দ মিছিল | আই নিউজ বিডি

রাণীশংকৈলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়াই বিএনপির আনন্দ মিছিল

রাণীশংকৈলে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আনন্দ মিছিল


রাণীশংকৈল প্রতিনিধি:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়াই বিএনপির আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

 

 

রাণীশংকৈল প্রতিনিধি:

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান মির্জা ফখরুল।

 

এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় তাঁরা গর্বিত ও আনন্দিত। এ জন্য প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ছাত্রদলের নেতৃবৃন্দ এবং উপজেলা অঙ্গ সংগঠনের সক

ল নেতাকর্মীরা ।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর פוליטיקה গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 42 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় פוליטיקה জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 68 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার פוליטיקה মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ פוליטיקה টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন פוליטיקה সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 140 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন פוליטיקה আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ פוליטיקה কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 74 Views