কালাইয়ে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
কালাইয়ে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আয়নাল হক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।

গ্রেপ্তার আয়নাল হক উপজেলার সাঁতার মন্ডলপাড়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৯  আগস্ট) রাত প্রায় ১১.৩০ টায় উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বৈরাগীরহাট মোড় থেকে কুসুমসাড়া গামী পাকা সড়কে সানসাইন স্কুলের সামনে অভিযান চালিয়ে আয়নাল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে কালাই থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আমিনুর রহমান ও এএসআই (নিঃ) মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় কালাই থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আয়নাল হককে বৃহস্পতিবার (২০ আগস্ট) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারী কাউকে ছাড় দেয়া হবেনা।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

コメントがありません


News Card Generator