বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বে মাম্যাচিং: নতুন সম্ভাবনার দুয়ার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বে মাম্যাচিং: নতুন সম্ভাবনার দুয়ার..

Farhad Ahmad avatar   
Farhad Ahmad
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বে মাম্যাচিং: নতুন সম্ভাবনার দুয়ার..
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বে মাম্যাচিং: নতুন সম্ভাবনার দুয়ার..
ছবি: সংগৃহীত
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে মাম্যাচিং মার্মার নেতৃত্বে নতুন পরিষদ গঠিত হয়েছে।..

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক এবং বান্দরবান জেলা বিএনপির প্রাক্তন সভাপতি মিজ ম্যা ম্যা চিং (মাম্যাচিং মার্মা)। তাঁর সঙ্গে আরও ১৪ জন সদস্য মিলে গঠিত হয়েছে নতুন পরিষদ। 

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন সম্পন্ন হয়েছে। নতুন চেয়ারম্যানের পিতার নাম সাথুইহং এবং তাঁর ঠিকানা পুরাতন রাজবাড়ি রোড, বান্দরবান সদর। 

পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে জনাব চনুমং, মং কানু মামা, সুপাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আপংচিন ত্রিপুরা, অংলাই উচচাক, রিয়াল দাও বম, আবদুল মাজেদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, ক্যাও প্রু খিয়াং, মিজ উম্যাসিং মার্মা এবং মিজ কাজী নিরুপমা বেগম। 

মাম্যাচিং মার্মা পাহাড়ের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি এর আগে বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা নতুন পরিষদে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 

স্থানীয়দের মতে, নতুন পরিষদে পার্বত্য এলাকা এবং বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে যা জেলার সামগ্রিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে। নতুন পরিষদের লক্ষ্য হবে বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন এবং জনসেবার বিভিন্ন সমস্যার সমাধান করা। 

সাধারণ মানুষ অপেক্ষায় আছেন, নতুন পরিষদের কার্যক্রমের মধ্য দিয়ে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা কতটা সমাধান হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে কতটা গতি আসে। বিশেষ করে, নতুন নেতৃত্বের অধীনে শান্তি ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator