টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গড়াসিন এলাকায় এলেংজানি নদীতে নদী ভা"ঙ"ন রোধ কল্পে জিও ব্যাগ ফেলার কাজের নামে লাখ লাখ টাকা আ"ত্ম"সা"তে"র গুরুতর অ"ভি"যো"গ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের কাজ সঠিকভাবে না করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশ করে এই বিপুল পরিমাণ অ"র্থ হা"তি"য়ে নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলেংজানি নদীর তীব্র ভা"ঙ"ন থেকে গড়াসিন এলাকার বসতবাড়ি, ফসলি জমি ও সরকারি-বেসরকারি নানা স্থাপনা র"ক্ষা"য় জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়। তবে প্রকল্পের শুরু থেকেই অ"নি"য়"ম ও দু"র্নী"তি"র আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চুক্তিনামা অনুযায়ী নির্ধারিত সংখ্যক এবং সঠিক মাপে বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলার কথা থাকলেও, বাস্তবে তার অর্ধেকেরও কম ব্যাগ ফেলা হয়েছে। এছাড়া নিম্নমানের বস্তা ব্যবহার ও পর্যাপ্ত বালু না দিয়ে লোকদেখানো কাজ করে ভুয়া বিল বানিয়ে টাকা তুলে নেওয়ার চক্রান্ত চলছে।
এলাকাবাসীর অভিযোগ, নদী ভা"ঙ"ন রো"ধে লাখ লাখ টা"কা"র প্রকল্প এলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। নামমাত্র জিও ব্যাগ ফেলে বরাদ্দের সিংহভাগ টাকাই সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। ফলে সরকার বরাদ্দ দিলেও ভাঙন আতঙ্কেই দিন কাটাতে হচ্ছে নদীপাড়ের অ"স"হা"য় মানুষদের।
অনিয়মের বিষয়ে স্থানীয়রা প্র"তি"বা"দ জানালেও কোনো তোয়াক্কা করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ক্ষোভ ফুসে উঠছে নদীপাড়ের বাসিন্দাদের মাঝে। দু"র্নী"তি"র সাথে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বি"রু"দ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থার দা"বি জানিয়েছেন তারা।
ঘটনার সঠিক সত্যতা ও বিস্তারিত নিয়ে চোখ রাখুন, অনুসন্ধানমূলক প্রতিবেদন শীঘ্রই আপনাদের মাঝে তুলে ধরা হবে।