কেরানীগঞ্জে খাবারপ্রেমীদের জন্য এবার ভিন্ন স্বাদের আয়োজন করেছে অবসর ক্যাফে অ্যান্ড কাবাব রেস্টুরেন্ট। দেশীয় খাবারের পাশাপাশি রেস্টুরেন্টটিতে পাওয়া যাচ্ছে আরবিয়ান ঐতিহ্যবাহী খাবার ‘খ্যাফসা’। তবে বিশেষ স্বাদ ও প্রস্তুতির প্রক্রিয়া ঠিক রাখতে খ্যাফসা খেতে হলে খাবার পরিবেশনের অন্তত ৩ ঘণ্টা আগে অর্ডার করতে হবে।
কেরানীগঞ্জের আটি এলাকায় মুন্সী বাড়ি মোড়, বাংলানগরের শেষ মাথায় অবস্থিত রেস্টুরেন্টটিতে সকাল ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খাবার পরিবেশন করা হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, খাবারপ্রেমীদের চাহিদা অনুযায়ী এখানে চিকেন, বিফ ও মাটন খ্যাফসা পাওয়া যাচ্ছে। এক জনের জন্য চিকেন খ্যাফসার দাম ৩৫০ টাকা এবং চার জনের জন্য ১ হাজার ২০০ টাকা। বিফ খ্যাফসা এক জনের জন্য ৫০০ টাকা এবং চার জনের জন্য ১ হাজার ৮০০ টাকা। মাটন খ্যাফসা এক জনের জন্য ৬০০ টাকা এবং চার জনের জন্য ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ভাষ্য, ‘আসল আরবিয়ান স্বাদ পেতে ৩ ঘণ্টা আগে অর্ডার করুন।’ বিশেষ আয়োজনের জন্য পুরো খাসি দিয়েও কাস্টমাইজড খ্যাফসা তৈরির সুযোগ রয়েছে। ফলে পরিবার, বন্ধুদের আড্ডা কিংবা বড় কোনো অনুষ্ঠানে অতিথিদের জন্যও খ্যাফসা অর্ডার করা যাবে।
খ্যাফসার পাশাপাশি জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে, গেট টুগেদার ও অফিসিয়াল অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে কাস্টমাইজড খাবারের অর্ডার নেওয়া হচ্ছে। অতিথির সংখ্যা ও পছন্দ অনুযায়ী পোলাও, সাদা ভাত, কাচ্চি, কালাভুনা ও বিভিন্ন ধরনের কাবাবসহ মেনু সাজিয়ে দেওয়ার সুবিধাও রয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলছে, স্থানীয় খাবারপ্রেমীদের পাশাপাশি যারা নতুন ও ভিন্ন স্বাদের খাবার খুঁজছেন, তাদের কথা মাথায় রেখেই খ্যাফসার আয়োজন করা হয়েছে। বিশেষ করে আরবিয়ান খাবারের স্বাদ নিতে আগ্রহীদের জন্য এটি হতে পারে ভিন্ন ধরনের অভিজ্ঞতা।
অবসর ক্যাফে অ্যান্ড কাবাব রেস্টুরেন্ট
ঠিকানা: মুন্সী বাড়ি মোড়, বাংলানগরের শেষ মাথা, আটি, কেরানীগঞ্জ মডেল, ঢাকা।খাবার পরিবেশনের সময়: সকাল ১১টা থেকে রাত সাড়ে ১০টা।
যোগাযোগ: ০১৯২০৮১১৮৪৪।
তবে যারা আরবিয়ান স্বাদের খ্যাফসা উপভোগ করতে চান, তাদের জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পরামর্শ, অন্তত ৩ ঘণ্টা আগে অর্ডার করে রাখুন।