কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি, সাতক্ষীরায় শোকের ছায়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি, সাতক্ষীরায় শোকের ছায়া..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি, সাতক্ষীরায় শোকের ছায়া..
কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি, সাতক্ষীরায় শোকের ছায়া..
ছবি: সংগৃহীত
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শোকের ছায়া..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা;

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। তারা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। এই মর্মান্তিক খবরটি বুধবার (১৯ আগস্ট '২৬) রাত ১০টার দিকে এলাকায় পৌঁছায় এবং নিহত সাজুর পরিবারের সদস্যরা তা নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ছিলেন। অপরজন রেবতী সরকার, যার পূর্ণ ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরের ব্যথার জন্য চিকিৎসা নিতে সপ্তাহ খানেক আগে সাজু ভারতে যান। বুধবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলের অগ্নিকাণ্ডে তিনি নিহত হয়েছেন।

প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ জানান, সাজু অবিবাহিত ছিলেন এবং তিনি বছর পাঁচেক আগে হজ্ব করে এসেছিলেন। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে তার পরিচিতি ছিল। এক বছর আগে তার মা মারা গেছেন এবং বাবা অনেক আগেই মারা গেছেন। বাড়ির অন্য স্বজনরা সকলেই কান্নায় ভেঙে পড়েছেন।

চার ভাইয়ের মধ্যে সাজু সবার ছোট ছিলেন। তার মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিনুর রহমান জানান, নিহত দুই জনের বিষয়ে তাদের কাছে তেমন কোনো তথ্য নেই। তবে ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এই দুর্ঘটনা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী তাদের প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল।

কলকাতায় এমন অগ্নিকাণ্ড কোনো নতুন ঘটনা নয়, তবে এবারকার ঘটনা দুই দেশের মানুষের মধ্যে নতুন করে সতর্কবার্তা বহন করছে। বাংলাদেশ থেকে চিকিৎসা বা অন্যান্য কাজে ভারতে যাওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। তাই এমন ঘটনায় সবার জন্য সতর্কতা অবলম্বন জরুরি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator