কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ সরকার (মামুন)।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে তিনি ইউনিয়নের নুনুজ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বিকেল ৫টার দিকে নুনুজ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন মামুনুর রশীদ সরকার। এ সময় তিনি নিজের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।
গণসংযোগকালে প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচিত হলে উদয়পুর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মামুনুর রশীদ সরকার (মামুন) বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।
গণসংযোগে অংশ নেওয়া তাঁর কর্মী-সমর্থকেরা বলেন, নির্বাচনকে সামনে রেখে তাঁরা প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। ভোটারদের কাছে গিয়ে প্রার্থীর পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক প্রার্থীর সঙ্গে গণসংযোগে অংশ নেন।
কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ ও লিফলেট বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ ও লিফলেট বিতরণ..
ছবি: সংগৃহীত
Walang nakitang komento