আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ফেনীতে পুলিশ-সিভিল সোসাইটি মতবিনিময় | আই নিউজ বিডি

ফেনী

আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ফেনীতে পুলিশ-সিভিল সোসাইটি মতবিনিময়

ফেনীতে সিভিল সোসাইটির সঙ্গে পুলিশের মতবিনিময়, মাদকবিরোধী র‍্যালি
Eidok-এ শেয়ার
আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ফেনীতে পুলিশ-সিভিল সোসাইটি মতবিনিময়
ছবি: সংগৃহীত

ফেনীতে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে ফেনী পুলিশ লাইন্সে পৃথক কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ।
বিকেল সাড়ে ৩টায় ফেনী পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, আইনজীবী, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বক্তারা নিরাপদ ও শান্তিপূর্ণ ফেনী গড়ে তুলতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যম, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সিভিল সোসাইটির প্রতিনিধিরা আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্টদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
পরে বিকেল ৫টায় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক।
প্রধান অতিথির বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন أخبار المنطقة বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি أخبار المنطقة মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 52 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু أخبار المنطقة প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 52 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় أخبار المنطقة মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views